ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১৪ এপ্রিল ২০২৩  
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শুক্রবার ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩২ কিলোমিটার। এর প্রায় ২০ মিনিট পরে ৫ দশমিক ৫ মাত্রার আফটারশক অনুভূত হয়। 

আরো পড়ুন:

দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি সুরাবায়া, তুবান, সেমারাং এবং বালির ডেনপাসারের নগর কেন্দ্রে অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৫ বলে জানিয়েছিল।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন, ‘ভূমিকম্পটির উৎস অনেক গভীর হওয়ায় এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়