ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া
ছবি: টাইমস অব ইন্ডিয়া
পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। স্থানীয় সময় রোববার (২৩ এপ্রিল) ভোরে ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতুতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬ দশমিক ১। আর দ্বিতীয়টির মাত্রা ছিলো ৫ দশমিক ৮। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।
তবে তাৎক্ষণিকভাবে ভূম্পকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
/এসবি/