ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৫ মে ২০২৩  
জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প, নিহত ১

জাপানের মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় এক জন নিহত ও ২২ জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৪২ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পশ্চিম উপকূলে ভূমিকম্প হয়েছে। 

আরো পড়ুন:

তবে জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৫ ছিল। এর উৎপত্তি স্থল রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।

ইশিকাওয়া প্রিফেকচারের সুজু শহরে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়