ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিরোশিমার চেয়ে ৩ গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন বেলারুশে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১৪ জুন ২০২৩  
হিরোশিমার চেয়ে ৩ গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন বেলারুশে

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল তারচেয়ে তিনগুণ বেশি শক্তিশালী বোমা রয়েছে এসব অস্ত্রের মধ্যে। বুধবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ তথ্য জানিয়েছেন।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারাই প্রথম রাশিয়ার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এমন স্বল্প-পরিসরের কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো মস্কো।

আরো পড়ুন:

রাশিয়ার সরকারি টিভি চ্যানেল রসিয়া - ১ এর সাথে একটি সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, ‘আমাদের কাছে ক্ষেপণাস্ত্র এবং বোমা রয়েছে যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। বোমাগুলো হিরোশিমা ও নাগাসাকি ফেলা বোমার তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।’

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ বজায় রাখবে, এগুলো রাখার জন্য বিশেষ স্টোরেজ সুবিধা প্রস্তুত হওয়ার পরে বেলারুশে মোতায়েন শুরু করা হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়