ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেনমার্কে মিশর ও তুর্কি দূতাবাসের সামনে কোরআনে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৫ জুলাই ২০২৩   আপডেট: ২০:১৯, ২৫ জুলাই ২০২৩
ডেনমার্কে মিশর ও তুর্কি দূতাবাসের সামনে কোরআনে অগ্নিসংযোগ

ইসলাম বিরোধীদের একটি ছোট দল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মিশর ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআনের কপি পুড়িয়েছে। মঙ্গলবার ডেনিশ প্যাট্রিয়টস নামের একটি সংগঠন এই কাজ করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলো ডেনমার্ক ও সুইডেনে একাধিকবার কোরআনের কপি পোড়ানোর ঘটনা ঘটেছে। বিষয়টি সারাবিশ্বের মুসলমানদের ক্ষুব্ধ করলেও ডেনমার্ক ও সুইডেন জানিয়েছে, বাকস্বাধীনতা রক্ষা আইনের কারণে তারা এটি ঠেকাতে করতে পারবে না। গত সপ্তাহে এই কোরআনের কপি পোড়ানোর ইস্যুকে কেন্দ্র করে ইরাকের বিক্ষোভকারীরা বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছিল।

কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ গ্রুপটি সোমবার জানিয়েছিল, তারা মিশর ও তুর্কি দূতাবাসের সামনে কোরআনের কপি পোড়াবে। এই গ্রুতটি গত সপ্তাহেও ইরাকি দূতাবাসের সামনে কোরআনের কপি পুড়িয়েছিল।

ডেনমার্ক সরকার কোরআনের কপি পোড়ানোকে ‘উস্কানিমূলক ও লজ্জাজনক কাজ’ বলে নিন্দা জানিয়েছে। তবে তারা বলেছে, অহিংস বিক্ষোভকারীদের আটকানোর ক্ষমতা তাদের নেই।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়