ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে ১৭ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১ আগস্ট ২০২৩   আপডেট: ১২:০৬, ১ আগস্ট ২০২৩
মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে ১৭ শ্রমিকের মৃত্যু

ভেঙে পড়ার আগে ক্রেনটি দিয়ে ওই এক্সপ্রেসওয়ের গার্ডার স্থানান্তর করা হচ্ছিল

ভারতের মহারাষ্ট্র রাজ্যের শাহাপুর এলাকায় একটি নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙে পড়ে ১৭ জন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। 

সোমবার (৩১ জুলাই) দিবাগত মধ্যরাতে সমরুদ্ধি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, আরও পাঁচজন ক্রেনের নিচে চাপা পড়েছেন।

আরো পড়ুন:

ভেঙে পড়ার আগে ক্রেনটি দিয়ে ওই এক্সপ্রেসওয়ের গার্ডার স্থানান্তর করা হচ্ছিল। ক্রেন দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি বিভাগের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন


 

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়