ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ২২ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:৪০, ২২ অক্টোবর ২০২৩
নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রোববার সকালে দেশটির রাজধানী কাঠমান্ডু ও পাশ্ববর্তী জেলাগুলো ভূমিকম্পে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণাপ্রতিষ্ঠান জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ধাদিং জেলায়। বাগমতি ও গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।

নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা। হিমালয় ঘেরা এই দেশটি তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলিত স্থানের উপর অবস্থিত। নেপাল সরকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ এলাকা।

এর আগে সর্বশেষ গত ১৬ অক্টোবর নেপালের সুদূরপশ্চিম প্রদেশে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। ২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়