ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরালায় খ্রিষ্টানদের অনুষ্ঠানে বিস্ফোরণ, হতাহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৯ অক্টোবর ২০২৩  
কেরালায় খ্রিষ্টানদের অনুষ্ঠানে বিস্ফোরণ, হতাহত ৩৭

ভারতের কেরালায় খ্রিষ্ট্রানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে একাধিক বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও ৩৬ জন আহত হয়েছেন। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, কেরালার কোচি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কালামাসেরি এলাকায় জামরা কনভেনশন সেন্টারে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটেছে।।

প্রার্থনা সভা চলার সময় প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেনম সভা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে অন্তত তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিস্ফোরণের এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে পৌঁছেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর কনভেনশন সেন্টারের ভেতরের কয়েক জায়গায় আগুন ধরে যায়। এ সময় শিশু ও লোকজনকে আতঙ্কে ছোটাছুটি ও চিৎকার করতে দেখা যায়। বিস্ফোরণের পর কনভেনশন সেন্টারের বাইরে শত শত মানুষকে দেখা গেছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ঘটনাটি তদন্ত করবে। সংস্থার ফরেনসিক দল এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়