ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় আরও একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ৩১ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:৫৩, ৩১ অক্টোবর ২০২৩
গাজায় আরও একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৫

গাজায় আরও একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজার নুসিরাত শরণার্থী শিবিরের দুটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছে।

আরো পড়ুন:

ওয়াফা আরও জানিয়েছে,  ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর কয়েক ঘণ্টা আগেই উত্তর গাজার জাবালিয়া শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। এ ঘটনায় ৫০ জনেরও বেশি নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে ডজনখানেক মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়