ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরেকটি দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৫
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরেকটি দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। খবর আল-জাজিরার।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

এর আগে, গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে স্পেন ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়। তবে সেই সময় পর্তুগাল সতর্ক অবস্থান নেয়।

আরো পড়ুন:

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে এখনও অল্প কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস ও কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র। ফলে পর্তুগালের সিদ্ধান্ত ফিলিস্তিনের প্রতি ইউরোপের অবস্থানকে আরো স্পষ্ট করবে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে, সেগুলোর মধ্যে ফ্রান্স যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গের নাম রয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়