পাকিস্তানিদের উপস্থিতিতে আলোচনা করছেন ইরানি ও মার্কিন কর্মকর্তারা
ধারণা করা হচ্ছিল, পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মুখোমুখি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বৈঠক হবে। তবে শেষ পর্যন্ত তা ত্রিপক্ষীয় বৈঠকে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সমঝোতাকারীর ভূমিকা পালন করছেন পাকিস্তানের কর্মকর্তারা। শনিবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা চলছে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রাষ্ট্রপতির জামাতা জ্যারেড কুশনার মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।
হোয়াইট হাউসের দেওয়া একটি তালিকা অনুসারে, ভ্যান্সের দুজন শীর্ষ উপদেষ্টা-তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্ড্রু বেকার এবং এশীয় বিষয়ক বিশেষ উপদেষ্টা মাইকেল ভ্যান্স এই আলোচনায় অংশ নিচ্ছেন।
রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম তাসনিমের তথ্যমতে, ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদলে আলোচক, বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি এবং নিরাপত্তাকর্মীসহ ৭১ জন সদস্য রয়েছেন।
ঢাকা/শাহেদ
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার