ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, দপ্তরি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১১ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:৪৭, ১১ এপ্রিল ২০২৬
স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, দপ্তরি গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় ভবনে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে স্কুলের দপ্তরি হামিদুল ইসলামকে।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

মিরপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় একমাত্র আসামি করা হয়েছে স্কুলের দপ্তরিকে। তাকে গ্রেপ্তারের পর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে, কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, “মেয়েটির পরীক্ষার জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তা পজিটিভ পাওয়া গেছে।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়