ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি যুদ্ধের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাব: পোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:৫৭, ১৪ এপ্রিল ২০২৬
আমি যুদ্ধের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাব: পোপ

ক্যাথলিক চার্চের প্রধানের পোপ লিও চতুর্দশ বলেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার পর সোমবার (১৩ এপ্রিল) তিনি এ কথা বলেছেন।

রবিবার (১২ এপ্রিল) ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ক্যাথলিক চার্চের প্রধানের বিরুদ্ধে মার্কিন স্বার্থবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন, বিশেষ করে পারমাণবিক নীতি ও আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এমন কোনো পোপ চান না ‘যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।’ সেই সঙ্গে তিনি বিদেশের মাটিতে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করার জন্য পোপের সমালোচনা করেন।

আরো পড়ুন:

লিও রয়টার্সকে বলেন, “আমি তার সাথে বিতর্কে জড়াতে চাই না। আমি মনে করি না যে সুসমাচারের বার্তার অপব্যবহার করা উচিত, যেভাবে কিছু লোক করছে।”

তিনি বলেন, “আমি যুদ্ধের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলা চালিয়ে যাব, শান্তির প্রচার করব, সংলাপকে উৎসাহিত করব এবং সমস্যাগুলোর ন্যায়সঙ্গত সমাধান খোঁজার জন্য রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেব। আজ বিশ্বে বহু মানুষ কষ্ট পাচ্ছে। বহু নিরীহ মানুষ নিহত হচ্ছে। এবং আমি মনে করি, কাউকে উঠে দাঁড়িয়ে বলতে হবে: ‘এর চেয়ে ভালো একটি পথ আছে’।”

পোপ বলেন, “গির্জার বার্তা, আমার বার্তা, সুসমাচারের বার্তা: ধন্য সেই শান্তি স্থাপনকারীরা। আমি আমার ভূমিকাকে রাজনৈতিক বা একজন রাজনীতিবিদ হিসেবে দেখি না।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়