নারীর ‘প্রলুব্ধ চোখ’ ঢেকে রাখার নির্দেশ
কামরুজ্জামান || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ডেস্ক রিপোর্ট : অনেকে হয়তো নারীর পটলচেরা চোখ দেখে তার প্রেমে পড়েছেন। ওই নারীকে নিয়ে ঘটিয়েছে অপ্রীতিকর নানা ঘটনা। পুরুষকে যৌন উত্তেজিত করে তোলে নারীদের এমন চোখ। এ নিয়ে ঘটতে পারে নানা অসামাজিক ঘটনাও। তাই নারীরা পুরুষকে প্রলুব্ধ করতে না পারে সেজন্য হাস্যকর এক পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। প্রলুব্ধ করে নারীদের এমন চোখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে সৌদি আরবের সরকার।
সৌদি ধর্মীয় পুলিশের মুখপাত্র শেখ মতলব আল নাবেত ঘোষণা করেছেন, ‘ধর্মীয় নীতির উন্নতি ও পাপাচার প্রতিরোধ কমিটি পুরুষদের প্রলুব্ধ করে নারীদের এমন চোখ ঢেকে দেবে। বল প্রয়োগ করে হলেও নারীদের ওই রকম চোখ ঢেকে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের সেই অধিকার রয়েছে।’
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের এক সাংবাদিক ব্যঙ্গাত্মকভাবে বলেন ‘সুন্দর আকৃতির ও প্রসাধনযুক্ত অনাবৃত চোখ অথবা প্রসাধনী ছাড়াই সুন্দর অনাবৃত চোখের অধিকারী নারীদেরকে সমস্যায় পড়তে হবে।’
এ সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামবে নারীরা এমন আশঙ্কায় করেছেন ওই সাংবাদিক। তিনি জানান, ‘এ সিদ্ধান্ত খুবই বোকামি। আমি জানি না কী বলবো। তাদের এটিা বন্ধ করতে হবে। এ দেশের অনেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করবে। তারা চুপ করে থাকবে না।’
তবে সৌদি সরকার কমিটির ওই সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে জানা গেছে। সৌদিতে নারীদের ওপর বিভিন্ন ধরনের বিধি-নিষেধ রয়েছে। এমনকি রাস্তায় তারা গাড়ীও চালাতে পারেন না।
তথ্যসূত্র : গালফ নিউজ।
রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৪/কামরুজ্জামান
রাইজিংবিডি.কম
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের