ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিআইজি মিজানের দেহরক্ষী-গাড়ি চালককে তলব

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআইজি মিজানের দেহরক্ষী-গাড়ি চালককে তলব

নিজস্ব প্রতিবেদক : ঘুষ কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানের দেহরক্ষী ও গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এবারের তলবি নোটিশে তাদেরকে ৭ জুলাই হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দেহরক্ষী হৃদয় হাসান ও গাড়ি চালক সাদ্দাম হোসেনকে তলব করা হয়েছে। এ ছাড়া দুদকের সাময়িক বরখাস্তকৃত পরিচালক এনামুল বাছিরকে পুনরায় ১০ জুলাই হাজির হতে চিঠি দিয়েছে। আজ বিকেলে বরখাস্তকৃত দুদক পরিচালক এনামুল বাছিরকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেন তিনি।

এর আগে সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুলাই সকাল ১০টায় হাজির হতে সোমবার আবারো চিঠি দেয়।

ঘুষের কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে সোমবার জিজ্ঞাসাবাদ করার থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেন।

গত ২৪ জুন তাদের তলব করে নোটিশ দেয়া হয়েছিল। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে দুদকের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা এনামুল বাছিরের বিরুদ্ধে।

**


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়