ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের লৌহজংয়ে পালকিতে চড়ে ভোট দিয়েছেন চাঁন বানু নামের ১০৩ বছর বয়সী এক নারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই নারী।

আরো পড়ুন:

স্থানীয়রা জানিয়েছেন, হাঁটতে অক্ষম চাঁন বানু ভোট দেওয়ার ইচ্ছার কথা পরিবারকে জানান। পরিবারের সদস্যরা পালকি সাজিয়ে তাকে ভোট কেন্দ্রে নিয়ে যান। 

চাঁন বানু শিমুলিয়া গ্রামের রহমান শেখের স্ত্রী। তার এক ছেলে একসময় হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। রাজনৈতিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ায় এই বয়সেও ভোটের প্রতি তার এই গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা।

শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান বলেছেন, “ওই নারী প্যারালাইসিস রোগী ছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। তাই, পরিবারের লোকজন ভোট দিতে পালকিতে করে কেন্দ্রে নিয়ে আসেন তাকে। ভোট দেওয়ার সময় তাকে আমরা সহযোগিতা করেছি।”

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়