ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশে ফেরা মাত্রই পিকে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:০৩, ২১ অক্টোবর ২০২০
দেশে ফেরা মাত্রই পিকে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ

প্রায় ৩৬ শত কোটি পাঁচারের অভিযোগ নিয়ে বিদেশে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) দেশে ফিরলেই আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশে ফিরে আইনের হেফাজতে থেকে যেন পিকে হালদার পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে পিকে হালদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

আরো পড়ুন:

এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) দেশে ফিরতে হাইকোর্টে আবেদন করেন।

গত ২১ জানুয়ারি প্রায় ৩৬ শত কোটি টাকা পাচার করার ঘটনায়  ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৯ জনের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট  আটকানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মেহেদী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়