ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রিসেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৩, ৫ নভেম্বর ২০২০  
ক্রিসেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে র‌্যাব-৩ অভিযান পরিচালনা করেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও ডাক্তার ছাড়া অস্ত্রোপচারের অভিযোগে ১০ লক্ষ টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এই অভিযান শুরু করে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। 

তিনি রাইজিংবিডিকে বলেন, এখানে বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে হাসপাতাল পরিচালনা করা হয় এবং এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ডাক্তার ছাড়া অস্ত্রোপচারের অভিযোগে হাসপাতালের ল্যাব ইনচার্জকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সাইফুল্লাহ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়