ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৫ এপ্রিল ২০২১  
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে রোববার (২৫ এপ্রিল) সকালে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাং নুরু গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

মোহাম্মদপুরের আজিজ খান রোডের ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এ তথ‌্য পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় চার কিশোর মো. নুরুল ইসলাম, মো. লিমন, মো. রকি ও মো. জমির হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত চারজনই স্থানীয় কিশোর গ্যাং নুরু গ্রুপের সদস্য। তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই করে। এছাড়া, তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়