চুরি হওয়া ২২১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩
উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার
কর্ণফুলী গার্ডেন সিটি জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। এছাড়া চুরি হওয়া ২২১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।
একেএম হাফিজ আক্তার বলেন, ঘটনার পর মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় রোববার (২৬ ডিসেম্বর) ফরিদপুর জেলার নগরকান্দা থেকে মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সোমবার (২৭ ডিসেম্বর) বরিশাল ও রাজধানীর কোতোয়ালী থানার শাখারীবাজার থেকে সুমন ও উত্তমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ২২১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
হাফিজ আক্তার বলেন, ১৮ ডিসেম্বর ভোরে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের মোহনা জুয়েলার্স ও বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স নামের দুটি স্বর্ণের দোকানে অজ্ঞাতনামা চোরের দল চুরি করে। এ সময় তারা দুটি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষ থেকে রমনা থানায় মামলা করা হয়। পরে মামলার তদন্ত পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও মাঠে নামে।
মাকসুদ/এসবি
সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত ১৩ ও স্বতন্ত্র ১টি আসন পাচ্ছে