ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারামুক্ত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৮ জুন ২০২৩   আপডেট: ১৩:০৬, ১৮ জুন ২০২৩
কারামুক্ত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া

কারাগার থেকে বেরিয়ে আসছেন শাহজাহান ভূঁইয়া (সাদা প্যান্ট ও শার্ট পরিহিত)

২৬ জনকে ফাঁসি দেওয়া ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া  ৩২ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৮ জুন) বেলা পৌনে ১২টায় কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শাহজাহান ভূঁইয়ার সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

জানা গেছে, শাহজাহান ভূঁইয়ার বিরুদ্ধে ৩২ বছরের সাজা হয়েছিল। এর মধ্যে ফাঁসি কার্যকর করে তিনি দশ বছর পাঁচ মাস ২৮ দিনের সাজা রিয়াত পেয়েছেন। প্রায় ৩২ বছরের সাজা শেষে রোববার তিনি মুক্তি পেলেন।

শাহজাহান ভূঁইয়া যাদের ফাঁসি কার্যকর করেছেন তাদের মধ্যে আছে বঙ্গবন্ধুর ৬ খুনি, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী ও জেএমবির দুই জঙ্গি আছেন।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়