ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:১৬, ৬ ডিসেম্বর ২০২৩
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন রয়েল পেট্রোল পাম্পে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

আগুনের কারণ ও হতাহত সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। 

মাকসুদ/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়