ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৯ মার্চ ২০২৬  
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ফাইল ফটো

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ঈদের দিন যমুনায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।

আরো পড়ুন:

এর আগে জানা গিয়েছিল, ঈদুল ফিতরের পরই যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী। তবে আজ এ বিষয়টি স্পষ্ট করেন তার অতিরিক্ত প্রেসসচিব।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে সকাল ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। পরে সকাল ১০টা থেকে যমুনায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সর্বশেষ এই অতিথি ভবনে অবস্থান করেছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গত মাসে তিনি ভবনটি ছেড়ে দেন।

ঢাকা/আলী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়