ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৯ মার্চ ২০২৬  
চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ব্যস্ততম কাপড়ের মার্কেট টেরিবাজারের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান এর সত্যতা নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে টেরিবাজারের কেবি মার্কেট নামের ১২ তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কাপড় ও টেইলারিংয়ের অন্তত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, আগুন লাগার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তাদের তৎপরতায় আগুন চতুর্থ তলার মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা/রেজাউল/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়