ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠি জেলা আ.লীগের নেতা হাবিবুর গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৭ জুলাই ২০২৫  
ঝালকাঠি জেলা আ.লীগের নেতা হাবিবুর গ্রেপ্তার

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জেলার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত তিনটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে উত্তরা থানাধীন বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়। 

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়