ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্ট: ঢাকায় গ্রেপ্তার ৩৯

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৪, ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট: ঢাকায় গ্রেপ্তার ৩৯

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা পুলিশ।

এর মধ্যে বনানী থানা ৫ জন, খিলক্ষেত থানা এলাকায় ১০ জন, মিরপুর মডেল থানা এলাকায় ৩ জন, শেরেবাংলা নগর থানা এলাকায় ৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন:

রবিবার (১১ জানুয়ারি)  বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী, শরীফুল ইসলাম শরীফ, শামীম আহম্মেদ জয়, মো. রবিন, মো. সেলিম মিয়া, বাধন চন্দ্র দেবনাথ, অজিত দেওরী, মো. কামরুল, মো. রমজান শেখ ও মো. জালাল। একইদিন শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পুরনো মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন-হোসাইন মোহাম্মদ জালাল শান্ত, মো. আল আমিন,  বেল্লাল হোসেন, জয়নাল আবেদীন, শ্রী অপূর্ব ব্যানার্জি), মো. আনোয়ার হোসেন, মো. আনোয়ার হোসেন ও মো. শরিফুল ইসলাম।

এছাড়া খিলক্ষেত থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে।  তারা হলেন-মো. আলামিন মোমেন, সুমন মিয়া, মো. দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মো. সাদেক মিয়া, মো. ইউনুস আলী, মো. শাকিল আহম্মেদ, মো. সালমান,   মো. নাহিদ ও মো. রাকিব। একই দিন বনানী থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।তাদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। তারা হলো মো. রাব্বী, ওমর হোসেন টুটুল, মো. সুজন হোসেন, মো. রাসেল জোফদ্দার ও সোহেল খা।

মিরপুর মডেল থানা পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে। মো. রমজান, মো. শুভ ও মো. আব্দুল্লাহ মাতাব্বরকে আদালতে হাজির করা হয়েছে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়