ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যা মামলার ২ আসামিকে দ্রুতই দেশে আনা হবে: আইজিপি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৯ মার্চ ২০২৬   আপডেট: ১২:৪৫, ৯ মার্চ ২০২৬
হাদি হত্যা মামলার ২ আসামিকে দ্রুতই দেশে আনা হবে: আইজিপি 

আইজিপি মো. আলী হোসেন ফকির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার গ্রেপ্তার দুই আসামিকে দ্রুতই ভারত থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

আইজিপি বলেন, “হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (ওরফে রাহুল) এবং তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সাথে কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র এবং ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, “আসামিদের দেশে আনামাত্রই তাদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনা হবে।”

এ সময় আইজিপি বলেন, “পুলিশের নিয়োগ বা পদোন্নতিতে কোনো স্বজনপ্রীতি চলবে না। ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’।” বিচারিক প্রক্রিয়া দ্রুত করতে প্রতিটি থানায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাখার সরকারি পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।

২০২৪ সালের গত ১২ ডিসেম্বর  রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। 

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়