ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাপানের কাউন্টার টেররিজম ইউনিটের ডিরেক্টর জেনারেলের সাথে সিটিটিসি প্রধানের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:২৫, ৯ এপ্রিল ২০২৬
জাপানের কাউন্টার টেররিজম ইউনিটের ডিরেক্টর জেনারেলের সাথে সিটিটিসি প্রধানের সাক্ষাৎ

জাপানের কাউন্টার টেররিজম ইউনিটের ডিরেক্টর জেনারেল মহোসাকি কাওরু দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফরকালে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মাসুদ করিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাক্ষাৎকালে উভয়পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

আরো পড়ুন:

এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়