ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা যোদ্ধাদের পাশে ফুডপান্ডা

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা যোদ্ধাদের পাশে ফুডপান্ডা

দেশের শীর্ষস্থানীয় অনলাইনভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের মাঝে ২০ হাজার ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করেছে।

বিশ্বের প্রায় ১৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই করোনাভাইরাস, যার প্রভাবে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ সারাবিশ্বে মৃত্যুবরণ করছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের কারণে অনেকেই বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলেও এমন অনেকে আছেন যারা সামনে থেকে এই সময়ে মানুষের স্বার্থে মাঠ পর্যায়ে যুদ্ধ করে যাচ্ছেন।

দেশের এই কঠিন সময়ে জনসাধারণকে নিরাপদ রাখতে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে কাজ করে যাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক, নার্স ও ডেলিভারি সার্ভিস রাইডাররা। একটি দায়িত্বশীল কমিউনিটি ব্র্যান্ড হিসেবে পবিত্র রমজান মাসে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফুডপান্ডা।

ফুডপান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা বলেন, ‘জাতির সূর্য সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তারা সকল প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, যাতে আমরা নিরাপদে থাকতে পারি। এই জটিল সময়ে কোভিড-১৯ মোকাবিলায় যারা সরাসরি জড়িত সেই সব স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ এবং আমাদের নিজস্ব রাইডারদের প্রতি সম্মান জানিয়ে আমরা তাদেরকে খাদ্য ও রেশন প্রদান করছি।’

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়