ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেস-লিফ্টার ছাড়াই ত্বক টানটান করার উপায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৬, ১ ফেব্রুয়ারি ২০২৬
ফেস-লিফ্টার ছাড়াই ত্বক টানটান করার উপায়

ছবি: প্রতীকী

সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপচর্চার ভিডিয়ো খুললেই চোখে পড়ে ফেস-লিফ্টার। ব্যান্ডের মতো দেখতে এই যন্ত্রটি কানের পিছনে আটকে থুতনিতে পরে নেওয়া হয়—ঠিক যেন মাস্ক। অনেকেই মনে করেন, এর টানেই ঝুলে আসা চামড়া ধীরে ধীরে টানটান হয়ে ওঠে, কমে মুখের ফোলা ভাবও।

কিন্তু জানেন কি, এই ফেস-লিফটারের মতো ফলাফল পেতে আলাদা কোনো যন্ত্রের দরকার নেই? কিছু সহজ ঘরোয়া কৌশল প্রতিদিনকার রুটিনে রাখলেই মিলতে পারে দৃশ্যমান পরিবর্তন। শিখে নিন উপায়গুলো।

আরো পড়ুন:

ঠান্ডা সেঁক

সকালের ফোলা ভাব দূর করার সবচেয়ে সহজ টোটকা হলো ঘুম থেকে ঠান্ডা সেঁক নেওয়া। একটি পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে চোখের তলা, চোয়াল ও থুতনির অংশে ১৫–২০ মিনিট চেপে ধরুন। এভাবে রাখলে ঠান্ডার সংস্পর্শে রক্তনালিগুলি সঙ্কুচিত হয়, ফলে ফোলা ভাব কমে এবং ত্বক টানটান দেখায়। প্রতিদিন রুটিনে এই অভ্যাস রাখলে দীর্ঘমেয়াদি ফলও মিলতে পারে।

মুখের ম্যাসাজ
মুখের ম্যাসাজ করার সময়ে দিকনির্দেশ খুব গুরুত্বপূর্ণ। আঙুলের সাহায্যে ম্যাসাজ করতে হবে নীচ থেকে উপরের দিকে এবং ভিতর থেকে বাইরে। গাল থেকে শুরু করে চোখের তলা পর্যন্ত ম্যাসাজ করুন। নাকের দুইপাশ থেকে চোখের বাইরের কোণের দিকে আঙুল চালান। এতে মুখমণ্ডলের কেন্দ্রে জমে থাকা তরল বাইরের দিকে সরে যায়, কমে ফোলা ভাব, ত্বক হয় আরও টানটান।

দুটি চামচ ফ্রিজারে রেখে ভালো করে ঠান্ডা করে নিন। এরপর চামচের অবতল দিক চোখের ওপর রাখুন ৩০–৬০ সেকেন্ড। এবার একই চামচ গাল, থুতনি বা চোয়ালের ফোলা অংশে হালকা চাপ দিয়ে ধরুন। তীব্র শীতলতা ও মৃদু চাপের জেরে ত্বক সঙ্গে সঙ্গে টানটান দেখায়—পার্টি বা বিশেষ দিনের আগে দারুণ ট্রিক।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়