আন্তর্জাতিক ও আঞ্চলিক ট্রেন্ডের মেলবন্ধনে লা রিভের ‘ঈদ’ কালেকশন
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: লা রিভ এর সৌজন্যে
ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। সময়ের সঙ্গে সঙ্গে ঈদ উদযাপনের প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে উৎসবের পোশাক। পরিবারের প্রত্যেক সদস্যের পছন্দ আলাদা—কেউ ভালোবাসেন গাঢ় রং, কেউবা নরম নিউট্রাল টোন; কারও পছন্দ ঐতিহ্য, কারও ঝোঁক আধুনিকতার দিকে। এই বৈচিত্র্যময় ইচ্ছেগুলো মিলেই তৈরি হয় ঈদের ফ্যাশনের এক রঙিন মোজাইক।
এমন ভাবনা থেকেই দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে তাদের ‘ঈদ/২৬’ কালেকশন।
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “ঈদ এমন একটি সময়, যেখানে আমরা আমাদের পরিবারের এবং প্রিয়জনদের সঙ্গে নতুন করে সম্পর্ক ও সংযোগ গড়ে তুলি। ঈদ/২৬ কালেকশনের প্রতিটি ডিজাইন সেই সংযোগের প্রতিফলন। এ বছরের কালেকশনে ডিজাইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা সব বয়সী এবং সকল সমাজের মানুষের জন্য মানানসই হয়।”
তিনি আরও জানান, এ বছরের ঈদের ফ্যাশনে আন্তর্জাতিক ও আঞ্চলিক ট্রেন্ডের মেলবন্ধন ঘটেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় মেডিটেরিয়ান প্রিন্টের পাশাপাশি উপমহাদেশে ফারসি সালোয়ার কামিজ, ম্যাক্রো-ফ্লোরাল, স্লিট লাইনে ভারি কাজ, আবায়া-স্টাইল, ড্রপ শোল্ডার ও ওয়াইড-লেগ কাটের ব্যবহার বেড়েছে। এই সব ট্রেন্ডকে ফিউশন করে তৈরি হয়েছে লা রিভের নতুন ঈদ কালেকশন।
রঙের স্তরে স্তরে উৎসবের ছোঁয়া
ঈদ/২৬ কালেকশনের কালার প্যালেটে প্রাধান্য পেয়েছে টিল ও চেরি রেড। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন লেয়ারড শেড, যা পুরো কালেকশনে এনেছে গভীরতা ও উৎসবের আবহ।
নিউট্রাল প্যালেট: বাটারক্রিম, গোল্ডেন হেজ, সানক্লাউড মিরর, অ্যালজি ব্লুম—নরম ও এলিগ্যান্ট লুকের জন্য।
রিচ প্যালেট: ক্রাশড চেরি, টমেটো রেড, হিবিস্কাস রেড, স্কোয়াশড গ্রেপ পার্পল, প্রিকলি পিঙ্ক, টাইড ব্লু—উচ্ছ্বাসময় ও প্রাণবন্ত অনুভূতির জন্য।
আর্থি প্যালেট: ওয়ালনাট ব্রাউন, সয় সস, কম্বুচা অ্যাম্বার—প্রাকৃতিক উষ্ণতা ও পরিণত ভাবের প্রতিফলন।
শ্যাডো প্যালেট: জেডেড টিল, ন্যাচারাল টিল, মুডি ব্লু—গভীরতা ও ভিজ্যুয়াল কনট্রাস্ট তৈরি করতে।
‘ঈদ/২৬’ কালেকশনের প্রিন্ট স্টোরিগুলোতেও রয়েছে বৈচিত্র্য ও সৃজনশীলতার ছোঁয়া। পোশাকের শোভা বাড়িয়েছে অ্যাম্বার পাথরের অনুপ্রেরণায় মিস্টিক ও ব্লেন্ডেড শেডের ব্যবহার। লা রিভের পোশাকে আরও যে বৈশিষ্ট্য যোগ হয়েছে।
গ্লোবাল গ্রিড ও সামার প্লেইড: মোজাইক, প্যাচওয়ার্ক ও গ্রিড প্যাটার্নের মিশ্রণে আধুনিক লুক।
স্পাইসড বোহেমিয়া: ভ্রমণ, লোকজ শিল্প ও আল্পনার নকশা থেকে অনুপ্রাণিত; পেইজলি ও ফোক-ফ্লোরাল মোটিফে সমৃদ্ধ।
মেডিটেরিয়ান ও ডেকোরেটিফ স্টোরি: পার্টি ও এক্সক্লুসিভ পোশাকে গয়নার মতো কারুকাজ, ভারি কাজ ও জ্যাকার্ড ফেব্রিকের ব্যবহার।
নারীদের জন্য রয়েছে ট্রেন্ডি ফারসি ও ফেস্টিভ সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, লং শার্ট, টপস, আবায়া, কেপ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ি।
লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাস-এ পাওয়া যাবে মসলিনের শ্রাগ-গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড লং টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিকসহ অভিজাত পার্টি-স্টাইল।
পুরুষদের জন্য রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টি-শার্ট, ডেনিম ও প্যান্ট-পাজামার নতুন ডিজাইন। এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির পাশাপাশি ড্রপ শোল্ডার টি-শার্টে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন রাখা হয়েছে।
শিশুদের জন্য রয়েছে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট—যাতে পরিবারের ছোট সদস্যরাও উৎসবের আনন্দে রঙিন হয়ে ওঠে।
ঐতিহ্য, আধুনিকতা ও আবেগের মেলবন্ধনে লা রিভের ‘ঈদ/২৬’ কালেকশন যেন এক বিস্তৃত চিত্রগল্প—যেখানে প্রতিটি পোশাক হয়ে উঠতে পারে সম্পর্কের নতুন সেতুবন্ধন।
ঢাকা/লিপি