‘বিদেশে কৃষি জমি লিজ নিতে বড় বাধা ব্যাংক আইন’
নাগ || রাইজিংবিডি.কম
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
সংসদ প্রতিবেদক : বিদেশে কৃষি জমি লিজ নিতে বড় বাধা ব্যাংক আইন। যে কারণে অপার সম্ভাবনা থাকা সত্বেও বিদেশে ধান, গম, ভুট্টা, মাছ, শাক-সবজি ফলমূল চাষ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বুধবার জাতীয় সংসদদে সাংসদ নূরুল ইসলাম সুজনের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, বিদেশে কৃষি জমি দীর্ঘ মেয়াদে লিজ নিয়ে দেশের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে।
আফ্রিকার দেশ, উগান্ডা, তানজিনিয়া, ইথিওপিয়া, জাম্বিয়া, দক্ষিণ সুদান এবং মিয়ানমারে কৃষি জমি লিজ নেওয়ার সুযোগ আছে। জাম্বিয়াতে ভাটিবাংলা নামের একটি কোম্পানি ইতিমধ্যে জমি লিজ নিয়ে কৃষি চাষাবাদ শুরু করেছে। আরো কিছু কোম্পানি জাম্বিয়াতে জমি লিজ নিতে চায়। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যাংক আইন।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন্স অ্যাক্ট, ১৯৪৭ এর কিছু বিধি নিষেধের কারণে বিদেশে জমি লিজ নেওয়া সম্ভব হচ্ছে। ওই আইনে বিদেশে বিনিয়োগের জন্য ৫০ হাজার ডলারের বেশি নেওয়া যাবে না। অথচ কৃষি জমি লিজ ও চাষাবাদ করতে লাখ লাখ ডলার প্রয়োজন।
পররাষ্ট্রমন্ত্রী এই আইনের সংশোধন আনার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৪ /নাগ/দিলারা
রাইজিংবিডি.কম
এনইসিতে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন