ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরিকল্পিত কি না জানি না : মেয়র

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিকল্পিত কি না জানি না : মেয়র

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘গুলশানে ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ড পরিকল্পিত কি না তা আমি জানি না। তবে ভবনের নিচে কোনো মানুষ চাপা পরেনি।’

 

মার্কেটে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, দোকান মালিকদের এমন অভিযোগের জবাবে মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন আনিসুল হক।

 

তিনি আরো বলেন, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করবে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন প্রসঙ্গে মেয়র বলেন, ‘এখন এ বিষয়ে কথা বলার সময় না।’

 

এই আগুন লাগানোর পেছনে মেট্রো গ্রুপের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, ‘যারা বলেছেন, তাদের গিয়ে জিজ্ঞেস করেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৭/আরিফ সাওন/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়