ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেয়র আনিসুল লন্ডনে আইসিইউতে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়র আনিসুল লন্ডনে আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক লন্ডন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এক মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছিলেন। চার দিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাকে লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান এক মুঠোফোন বার্তায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

ওই বার্তায় বলা হয়, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন মেয়র আনিসুল হক। তার এই অসুখ বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবৎ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাকে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন। তিনি এখন আইসিউতে আছেন।

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে মেয়র দোয়া চেয়েছেন বলেও ওই বার্তায় জানানো হয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/আরিফ সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়