ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লেফটেন্যান্ট কর্নেল হলেন চার নারী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেফটেন্যান্ট কর্নেল হলেন চার নারী

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর চার নারী অফিসার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দপ্তরে পদোন্নতি প্রাপ্ত চার নারী অফিসারকে লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত চার নারী অফিসার হলেন সানজিদা হোসেন (আর্টিলারি), সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), ফারহানা আফরীন (আর্টিলারি) এবং সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সের নারী অফিসারদের লে. কর্নেল পদে পদোন্নতির মাধ্যমে সেই পদক্ষেপে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিতভাবে নারী অফিসার নিয়োগ করা হচ্ছে। ৪৭ তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে শুরু হওয়া এই নারী অফিসাররা নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী অফিসারকে মেজর থেকে লে. কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়