ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের সব ইউনিট সতর্ক: আইজিপি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের সব ইউনিট সতর্ক: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক: পুলিশের মহাপরিদশর্ক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বোমা হামলার পর পুলিশের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু পুলিশ কিনা তা এই মুহুর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

শনিবার রাতে সায়েন্সল্যাব মোড়ের হামলার স্থান পরিদশর্ন শেষে পুলিশ প্রধান আরও বলেন, আমরা প্রতিটি বোমা হামলা গুরুত্ব দিয়ে তদন্ত করি। এই হামলারও করা হবে। হামলাকারিদের খুঁজে বের করা হবে। আর সায়েন্সল্যাবের হামলা যে পুলিশকে লক্ষ্য করে করা হয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। বোমাটি আগে থেকে ছিল, না কেউ ছুঁড়ে মেরেছে তা তদন্তের পরই বলা যাবে।

পরে আইজিপি আহত দু পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, শনিবার রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বোমার আঘাতে এএসআই শাহাবুদ্দিন ও কনস্টেবল আল আমিন আহত হন।   

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মাকসুদ/নাসিম       

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়