ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সম্রাটের বিষয়ে সিদ্ধান্ত দু'একদিনে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্রাটের বিষয়ে সিদ্ধান্ত দু'একদিনে

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ‘গ্রেপ্তার শঙ্কা’য় থাকা বিতর্কিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে দুই একদিনের মধ্যে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে দল ও সরকারের উচ্চ পর্যায় সূত্র জানিয়েছে।

জানা গেছে, ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে যতগুলো ক্যাসিনো বন্ধ করা হয়েছে সেসবের একটিরও মালিকানায় বা দায়িত্বশীল পদেও সম্রাটের নাম পাওয়া যায়নি। সুনিদিষ্ট কোন অভিযোগ না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তবে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সে যেন বিদেশে যেতে না পারে সে ব্যাপারেও নজরদারি বাড়ানো হয়েছে।

কয়েকদিন আগে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, সম্রাটের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য নেই, আবার তাকে গ্রেপ্তারের ব্যাপারেও বাধা নেই। তার বিষয়ে তথ্য পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে রাজধানীর কাকরাইল ভুঁইয়া ম্যানসনে সম্রাটের অফিসে নেই ইসমাইল চৌধুরী সম্রাট। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানান, সম্রাট গুরুত্বর অসুস্থ। তার হার্টের সমস্যা বেড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যেতে হবে। কিন্তু নেত্রীর অপেক্ষায় আছেন। নেত্রীর সঙ্গে কথা বলেই তিনি চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

 

ঢাকা/পারভেজ/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়