ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে স্পিকারের শোক

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২০ ফেব্রুয়ারি ২০২১  
এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে স্পিকারের শোক

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন। 

আরো পড়ুন:

মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। 

এছাড়া, এই অভিনেতার মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আজ সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়