ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আরও ২৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২০ মার্চ ২০২১   আপডেট: ২৩:৪৩, ২০ মার্চ ২০২১
করোনায় আরও ২৬ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৬৮ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৮৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন। 

আরো পড়ুন:

শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২০ হাজার ৭৭৮ জন। মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। 

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন, ময়মনসিংহে ১ জন ও রংপুরে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।

ঢাকা/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়