ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলে দেওয়া হলো রাজধানীর ১০ ইউটার্ন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৩ এপ্রিল ২০২১  
খুলে দেওয়া হলো রাজধানীর ১০ ইউটার্ন

রাজধানীতে যান চলাচলে ১০ টি ইউটার্ন উন্মুক্ত করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে এগুলো উন্মুক্ত করা হয়।

আরো পড়ুন:

ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস্তবায়নাধীন ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১ (এগার) টি ইউটার্ন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় উত্তরা রাজলক্ষ্মীর সামনে, উত্তরা র‌্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যান বাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং  সাতরাস্তার বিজি প্রেস এলাকায় নির্মিত ইউটার্ন গুলো যানবাহন ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

এ কারণে নেভি হেড কোয়ার্টারের শাখা রাস্তা, বনানী রোড নং ২৭, বনানী কাকলী, বনানী রোড নং ১১, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কহিনুর মোড়, লাভ রোড মোড় ইত্যাদি ইন্টারসেকশন সমূহ নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় রাইট টার্নিং (ডানে মোড়) বন্ধ রাখা হবে। 

রাজধানী ঢাকার যানজট হ্রাসকল্পে উক্ত এলাকায় চলাচলকারী যানবাহন সমুহকে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক নির্মিত ইউটার্নগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।
 

সাওন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়