ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দোকান ও শপিংমল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত

জ্যেষ্ঠ প্র্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২৮ এপ্রিল ২০২১  
দোকান ও শপিংমল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত

করোনা সংক্রমণ রোধে চলাচলের ওপর বিধি-নিষেধ ২৮ এপ্রিল থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এসময়ে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

বুধবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরো পড়ুন:

এতে বলা হয়, দোকানপাট ও শপিংমলসমূহ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি পতিপালনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসহ সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসন্ন ঈদুল ফিতরের নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে। ইতিমধ্যে ধর্মমন্ত্রণালয় খোলা জায়গা কিংবা ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের নির্দেশনা দিয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) মধ্যরাতে শেষ হচ্ছে চলমান এক সপ্তাহের লকডাউন। এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত লকডাউন বা বিধি-নিষেধ ঘোষণা করে সরকার। তবে এসময়ে গণপরিবহণ, মার্কেট সীমিত সময়ের জন্য চালু রাখা হয়। পরে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কঠিন লকডাউনে যায় সরকার। সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়