ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টিকা দেওয়ার ক্ষেত্রে ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৩১ মে ২০২১   আপডেট: ১৫:০০, ৩১ মে ২০২১
টিকা দেওয়ার ক্ষেত্রে ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফাইজারের ভ্যাকসিন নিয়ম অনুযায়ী দেওয়া হবে। যারা নিবন্ধন করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।  করোনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।  টিকার প্রাপ্যতা নিশ্চিত হলেই আবার নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

সোমবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন।

আরো পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুন, জুলাই এবং আগস্টে প্রতি মাসে ৫০ লাখ করে ডোজ চীনা টিকা আসবে।  যেসব জেলায় কোভিডের সংক্রমণ উধ্বমুখী সেখানে লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে ছড়িয়ে না পড়ে।

তিনি বলেন, আমাদের ৫ কোটি লোককে আপাতত টিকা দেওয়া প্রয়োজন। এতে দেশ সুরক্ষিত হবে।

আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়