ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরে গ্যাসের আগুনে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১ সেপ্টেম্বর ২০২১  
মিরপুরে গ্যাসের আগুনে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় রেনু বেগম (৩৫) নামে আরও একজন মারা গেছেন। 

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগুনে তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিলো। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হলো। 

আরো পড়ুন:

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ‌্য নিশ্চিত করেন। 

এর আগে গত ২৫ আগস্ট মিরপুরের ৫ তলা ভবনের গ্যাস লাইন মেরামতের কাজ করছিল এক কর্মী। কাজ শেষ করে লিকেজ আছে কি না দেশলাই জ্বালিয়ে পরীক্ষা করতে যান। এরপরই মুহূর্তের মধ্যে ওই ভবনসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একই পরিবারের তিন জনসহ সাত জন দগ্ধ হন। 

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়