ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় মৃত্যু ২৯ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৬:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২২
করোনায় মৃত্যু ২৯ হাজার ছাড়ালো

ফাইল ফটো

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৫ জন।

২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৫১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫৭ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ০৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ১ জন, সিলেট বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়