ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোল্যান্ড পৌঁছানো বাংলাদেশিদের বাসস্থানের ব্যবস্থা করেছে দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২২  
পোল্যান্ড পৌঁছানো বাংলাদেশিদের বাসস্থানের ব্যবস্থা করেছে দূতাবাস

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেন ছেড়ে পোল্যান্ড পৌঁছানো বাংলাদেশিদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেন থেকে পোলান্ডগামী বাংলাদেশিদের অবগতির জন্য জরুরি  বার্তায় ওয়ারশ থেকে বাংলাদেশ দূতাবাস এসব জানিয়েছে।

আরো পড়ুন:

জরুরি বার্তায় বলা হয়েছে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

যাদের পাসপোর্ট নেই, তারা ট্র‌্যাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

ওয়ারশস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের রয়েছে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা প্রদান করবেন। ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ,  পেট্রোল অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহূর্তে উক্ত বর্ডার এর দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত, এরই মধ্যে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড পৌঁছেছেন সাতজন প্রবাসী বাংলাদেশি। শুক্রবার তারা পোল্যান্ড পৌঁছান বলে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়