ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‍্যাব পুনর্গঠনে উঠতে পারে নিষেধাজ্ঞা: মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৩১ মে ২০২২   আপডেট: ১৩:৩৪, ৩১ মে ২০২২
র‍্যাব পুনর্গঠনে উঠতে পারে নিষেধাজ্ঞা: মার্কিন রাষ্ট্রদূত

ডিক্যাব টকে বক্তব্য রাখছেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, র‍্যাব পুনর্গঠনে উঠতে পারে নিষেধাজ্ঞা। এছাড়া অভিযোগের সুরাহায় সুনির্দিষ্ট ব্যবস্থা ও বাহিনীটিকে জবাবদিহিতায় আনা ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই।

মঙ্গলবার (৩১ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

পিটার হাস বলেন, আমরা র‌্যাবকে সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চাই। তবে তাদের মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।  আর এই সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ভয়ভীতিহীন সাংবাদিকতা সম্পর্কে যুক্তরাষ্ট্র সব সময় উৎসাহ দিয়ে থাকে। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে, যেভাবে গত ৫০ বছর কাজ করে গেছে। 

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়