ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সমীক্ষা হয়েছে: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ১৩ জুন ২০২২   আপডেট: ২১:৩৭, ১৩ জুন ২০২২
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সমীক্ষা হয়েছে: কাদের

জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সেতু বিভাগের আওতায় দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (১৩ জুন) জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আরো পড়ুন:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর পদ্মা সেতু প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয় ধরে ভায়াডাক্টসহ ৯.৮৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু করা হয়। মূল সেতুর নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন স্বপ্নের এই সেতু উদ্বোধন করার জন্য সম্মতি দিয়েছেন।’

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়