ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিনজো আবের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ৮ জুলাই ২০২২   আপডেট: ০০:০৯, ৯ জুলাই ২০২২
শিনজো আবের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।

শুক্রবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে ৯ জুলাই (শনিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

আরো পড়ুন:

শোক পালনের অংশ হিসেবে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রাষ্ট্রীয় শোক পালনের দিনে শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় নারা শহরে এক ক্যাম্পেইনে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়