সাবেক পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার মোজাম্মেল হকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরের দল বাসা থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও অর্থ নিয়ে গেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (২২ আগস্ট) রাতে ইস্কাটন গার্ডেন এলাকায় খন্দকার মোজাম্মেল হকের বাসায় চুরি হয়। সঙ্ঘবদ্ধ চোরের দল পাইপ বেয়ে ওপরে ওঠে। তারা জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে স্বর্ণালঙ্কার ও অর্থ নিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হচ্ছে। ভবনের সিসি ফুটেজ দেখে চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খন্দকার মোজাম্মেল হকের স্ত্রী মিতালী হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে লকার ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয়। লকারের ভেতরে থাকা স্বর্ণালঙ্কার ও ডলার খুঁজে পাইনি। সিআইডি, এসবি ও থানা পুলিশ বাসা থেকে আলামত সংগ্রহ করেছে।’
মাকসুদ/রফিক