ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় আস‌ছেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২০ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:৪০, ২০ নভেম্বর ২০২২
ঢাকায় আস‌ছেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দি‌নের সফরে ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। তবে শেষ সম‌য়ে তার সফর‌টি বা‌তিল ক‌রে‌ছে ম‌স্কো।

রোববার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফ‌র বা‌তি‌লের কথা শনিবার তারা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তবে সফর বাতিলের কারণ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র কিছু জানায়নি।

স্বাধীন দেশ হি‌সে‌বে বাংলাদেশের আত্মপ্রকাশের পর কো‌নো রা‌শিয়ান পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর ক‌রেন‌নি। দ্বিপা‌ক্ষিক না হ‌লেও ল্যাভরভের সফর স‌াম‌নে রে‌খে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে দ্বিপা‌ক্ষিক আলোচনার প্রস্তুতি চল‌ছিল। আলোচনায় দুই দে‌শের স্ব‌ার্থসং‌শ্লিষ্ট বিষ‌য়ের পাশাপা‌শি রো‌হিঙ্গা ইস‌্যু তুল‌তে চে‌য়ে‌ছিল ঢাকা।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়